শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » কৃষি » ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা) ঃ ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন পাইকগাছার কৃষকেরা। মাঠে পাকা আমন ধান, কেটে রাখা ফসল পানিতে ভাসে ও আগাম শীতকালীন সবজি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বৃষ্টি ও দমকা হাওয়ায় ধান হেলে পড়া, কাটা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড়টি সরাসরি উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে খুলনা সহ আশপাশের জেলাগুলোতে ঝডো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার পর্যন্ত চলতে থাকে।
পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উচু জমির পাকা ধান কাটা শুরু হয়। সবেমাত্র প্রায় ৫ শতাংশ ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে।
তবে বৈরী আবহাওয়ায় মাঠের পাকা ধান হেলে পড়া এবং কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটও কোথাও কোথাও সমস্যা তৈরি করেছে।
আমনের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ঋণ ও বাড়তি খরচে চাষ করা ফসল নষ্ট হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।
উপজেলার পুরাইকাটি গ্রামের কৃষক সামাদ সরদার বলেন, এখন ধান কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।
হিতামপুর গ্রামের কৃষক সালাম মোড়ল বলেন, বৃষ্টির কারণে ঠিকমতো ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। আবহাওয়া দ্রুত ঠিক না হলে এবং ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া জনিত কারণে উপকূল এলাকায় কৃষির মৌসুম দেরিতে শুরু হয়। উপজেলাতে উচু ক্ষেতের ধান পাকা শুরু হয়েছে, বেশি পাকা ধান দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুর ও শীতকালীন সবজিসহ অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে।
উপজেলায় মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। ভারী বৃষ্টিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহেও কর্মকর্তারা কাজ করছেন।






পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি 