শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
৩ বার পঠিত
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে

---খুলনার পাইকগাছা উপজেলায় এবার হলুদের আবাদ বেশ ভালো হয়েছে। ক্ষেত ভরে গেছে সবুজ হলুদ গাছে। দিনদিন কদর বাড়ায় মসলা জাতীয় পণ্য হলুদ চাষে উপজেলার কৃষকরা ঝুঁকে পড়ছেন।

হলুদ চাষ একটি অত্যন্ত লাভজনক ফসল। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে সারা বছরই এর ব্যাপক চাহিদা থাকে। বর্তমানে উন্নত জাত ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষকরা হলুদ চাষে বেশ সফল হচ্ছেন। হলুদ চাষে সার ও কীটনাশকের ব্যবহার অন্যান্য ফসলের তুলনায় অনেক কম লাগে। ছায়াযুক্ত বা পরিত্যক্ত জমিতেও এটি সহজে চাষ করা যায়।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩০ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলীতে হলুদ চাষের উপযুক্ত জমি রয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদ আবাদ করা হয়েছে। উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জায়গায় হলুদ চাষ ভাল হয়। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত হলুদের বীজ বপন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি হলুদ-৩, বারি হলুদ-৪, বারি হলুদ-৫ জাতের হলুদ চাষ করে কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন। একরে ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত হলুদ হয় হয়ে থাকে।

উপজেলার  হিতামপুর, মেলেকপুরাইকাটী, তোকিয়া, গোপালপুর, মঠবাটী ও গদাইপুর, কপিলমুনি, সলুয়া, হরিঢালী. রাড়ুলী গ্রামে হলুদের আবাদ হয়েছে। হলুদ চাষ করার জন্য জমি উত্তমরূপে চাষ করতে হয়। এরপর মই দিয়ে মাটি সমান করে দুই পাশের মাটি উঁচু করে হয়। এই উঁচু মাটির মধ্যে হলুদের বীজ রোপন করা হয়। উঁচু মাটির পাশে হালকা নালামত তৈরী হয়। বৃষ্টি হলে ওই নালা দিয়ে পানি বের হয়ে যায়। এতে হলুদের বীজ নষ্ট হয় না। উপজেলার হিতামপুর গ্রামের হলুদ চাষী সবুর হোসেন জানান, প্রতি বছর হলুদ চাষ করা হয়। এ বছরও প্রায় দুই বিঘা জমিতে হলুদের বীজ রোপন করা হয়েছে। এ বছর হলুদের আবাদ ভালো হয়েছে।

সরজমিনে দেখা যায়, চাষিরা হলুদের সাথে একই জমিতে ঝাল গাছ, বেগুন চাষ, ওলের চাকি ও মেটে আলু চাষ করছে। দেখা যায়, হলুদের সাথে সাথে একই সাথে এ সকল ফসল অতিদ্রুত ফলানো যায়। এতে ওই কৃষকের নিজের পরিবারের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে অধিক লাভবান হওয়া সম্ভব।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, হলুদ একটি লাভ জনক ফসল। হলুদের সাথে সাথী ফসল হিসাবে ওলকচু ও আলুর বীজ রোপন করে কৃষকরা লাভবান হচ্ছেন। হলুদ চাষীদের কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।

হলুদ হলো লাভজনক ফসল। দিন যতই যাচ্ছে, এখানে হলুদের চাষ ততই বাড়ছে। হলুদ চাষে কোনো ঝুঁকি নেই। খরচও কম লাগে। খেতে কোনো পোকা আক্রমণ করে না। পরিচর্যাও তেমন করা লাগে না। মার্চ-এপ্রিল মাসে জমি চাষ করে হলুদ রোপণ করা হয়। তোলা হয় ডিসেম্বর–জানুয়ারি মাসে। হলুদ তোলার পর তা সঠিকভাবে সেদ্ধ করে রোদে শুকালে এর গুণগত মান ও রং ভালো থাকে, যা বাজারে বেশি দামে বিক্রি হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)