শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সারাদেশ » বন্যার্ঢ ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো মতিঝিল হোটেল পূর্বানিতে আবাসন মেলা
বন্যার্ঢ ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো মতিঝিল হোটেল পূর্বানিতে আবাসন মেলা
ঢাকা বিপূল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১০, ১১ ও ১২নভেম্বর অনূ্ষ্ঠিত হয়ে গেলো তিন দিন ব্যাপী মতিঝিল আবাসন মেলা। আবাসন মেলা উপলক্ষে রাজধানীর অনেক নামি দামি রিয়েল ষ্টেট ডেভেলপার কোম্পানি এ মেলাতে অংশ গ্রহণ করেন। মেলায় অনেক গুরুত্বপূর্ণ কোম্পানির ভিতরে ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর কার্যক্রম মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে। মতিঝিল আবাসন মেলা ২০২৬ এর অন্যতম আকর্ষণ মেলায় আগত সুপার হিরো ডি এ তায়েব, ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর আমন্ত্রিত অতিথি হিসেবে সন্ধ্যা ৬টার সময় ১২,১৩ নম্বর ষ্টল এর উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী তামান্না হক, সিনিয়র বিজনেস অফিসার আবু সুফিয়ান, চেয়ার পার্সন এ জি এম তানজিলা রহমান রিতা, এক্সিকিউটিভ পাপ্পু, নির্বাহী পরিচালক এস এম সালমান আহমেদ সিনিয়র ডিজিএম গাজী মোঃ আব্দুল আলীম।
পরিকল্পিত আবাসন ও নগর পরিকল্পনায় ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর কার্যক্রম কে সুপার হিরো ডি এ তায়েব ভূয়সি প্রশংসা করেন এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন জমির সকল কাগজপত্র যাচাই বাছাই করে জমি ক্রয় করে আপনার প্রিয়জনদের জন্য একটি আবাসিক ঠিকানা গড়ে তুলুন সেক্ষেত্রে ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর প্রকল্প ভেনিস টাউন এবং ভেনিস সিটির প্রকল্প অন্যতম বলে তিনি দাবি করেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি ফিতা কেটে ষ্টলের উদ্বোধন করেন। এসময় তাকে ফুল দিয়ে বরন করে নেন ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর সকল কর্ম কর্তাগন। তিনি সকল কর্ম কর্তাগনকে নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে সৌজন্যতা ও পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা প্রদর্শন করেন। ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর পক্ষ থেকে অত্যন্ত দৃষ্টি নন্দন ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর লোগো সম্বলিত একটি আকর্ষণীয় ক্রেষ্ট তাকে প্রদান করা হয়। ক্রেষ্ট টি ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর পক্ষ থেকে নির্বাহী পরিচালক এস এম সালমান আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা সুপার হিরো ডি এ তায়েব কে উপহার হিসেবে প্রদান করেন। সুপার হিরো বলেন ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর সামনের দিনগুলোতে সবসময় তাদের পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নির্বাহী পরিচালক এস এম সালমান আহমেদ সুপার হিরো ডি তায়েব কে কোম্পানির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রদর্শন পূর্বক ল্যান্ড ভিসটা হোল্ডিংস লিমিটেড এর কার্যক্রম কে গতিশীল করার জন্য ভেনিস টাউনে ভি আই পি মর্যাদায় তাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। উৎসাহ ও আনন্দ মূখর পরিবেশে ভাবগাম্ভীর্য সাথে মেলার ষ্টলের উদ্বোধন অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।






শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ
মাগুরার নবগঙ্গা নদী এখন মরা খাল
পাইকগাছা- কপিলমুনি সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি
পাইকগাছায় রাস্তা থেকে উচু ও গাইডপোষ্ট বিহীন শিবসা ব্রিজ যেন মরণফাঁদ
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এম ভিশন পূর্বাচল সিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে স্বদেশ বিচিত্রার সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা বিনিময় 