শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
প্রথম পাতা » অপরাধ » মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
৪ বার পঠিত
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

---মাগুরা প্রতিনিধি:- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে লাল টেপে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কলেজের পাঁচ নম্বর ভবনের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলেজের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার পাঁচ নম্বর ভবনের পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান তাঁরা। দেখতে বোমার মতো মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে কলেজ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবু বকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে থাকা লাল টেপে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)