শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
১৭ বার পঠিত
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ

---পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করেছে। ৮ নভেম্বর খুলনা প্রেসক্লাবে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নিকট থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। উপস্থিত ছিলেন সমবায় বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক নুরুন্নবী। এদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করায় জেলা ও উপজেলা সমবায় বিভাগ এবং সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, উপদেষ্টা কার্তিক দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, অবসরপ্রাপ্ত আর্মি রেজাউল ইসলাম, সহ সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)