শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির পৌর আহবায়ক আসলাম পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুস সাত্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন,পাইকগাছা থানার এস আই আসলাম।
অনুষ্ঠানে এস এফ ডি এফ কর্মকর্তা জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মন্ডল, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল,সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব, এ্যাড. টি এম সাইফুদ্দীন, ইসলাম সুমন, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 