বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা পৌরসভাকে পরিচ্ছন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ধারাবাহিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ৪ নভেম্বর বুধবার সকালে পৌরসভা বিশেষ পরিচ্ছন্ন ক্যাম্পেইন এর আয়োজন করে। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর সহযোগিতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি টাউন মাধ্যমিক বিদ্যালয় হতে নবপল্লী সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশে এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা ফেলা বন্ধ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য এলাকাবাসীর প্রতি নির্দেশনা দেয়া হয়।
ক্যাম্পেইন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমন সাহা, নিপু খানম, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য পৌরসভা কে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বক্তারা আরো বলেন মানাব বর্জ্য শোধনাগারের ন্যায় পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য জায়গা নির্ধারণ প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়ন হলে পৌরসভায় পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং একটি পরিচ্ছন্ন পৌরসভা দেখতে পাবে পৌরবাসী।






পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 