মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শ্রীশ্রী কাত্যায়নী পূজা-২০২৬ ঘিরে জেলার ১০৬টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কাত্যায়নী পূজা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী, আনসার-ভিডিপি কর্মকর্তা, চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি।
মতবিনিময় সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অগ্নিনিরাপত্তা, বিদ্যুতের সঠিক ব্যবহার ও শব্দদূষণ রোধের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা তাঁদের এলাকার সমস্যা এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু ঠাকুর জানান, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর তাঁদের পূজা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রতিটি পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার গ্রহণ করা হয়েছে। সুস্থ ও শান্তিপূর্ণভাবে মানুষ যাতে পূজা দেখতে আসতে পারে এবং উৎসবে আমেজ নিয়ে আবার বাড়ি ফিরতে পারে সেই দিকটা আমরা অবশ্যই খেয়াল করবো।






পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 