শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : আগামী রোববার থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পুজা শুরু হচ্ছে। এ পূজা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আকর্ষণীয় দৃষ্টি নন্দন গেট, বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা এবারের পূজার মূল আকর্ষণ। এবার জেলায় ১০৬ টি পূজা মন্ডপে ক্যাতায়নী পূজা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে সফল করতে জেলা পুলিশের আয়োজনে এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। মাগুরা নতুন বাজার ছানা বাবু বটতলা, নিজনান্দুয়ালী নিতাই গৌড় গোপাল সেবাশ্রম প্রাঙ্গণ, সাহা পাড়া, শহরের জামরুলতলা, পারনান্দুয়ালী বিত্তিপাড়া, সাতদোহা ও তাতি পাড়ায় জমজমাট এ পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
সরজমিন ঘুরে মাগুরা নতুন বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিটি মণ্ডপে ক্যাতায়নী শেষ প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ছানা বাবুর বটতলায় প্রতিমার রং প্রায় শেষ পর্যায়ে। এ মন্ডপের বট গাছের নিচে সাজানো হয়েছে প্লাস্টিকের চামচ দিয়ে তৈরি করা দৃষ্টিনন্দন গেট। ইতিমধ্যেই যা পথচারী ও সাধারণ মানুষের নজর কেড়েছে। ছোট ছোট প্লাস্টিকের চামচ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটি গেটের মূল পিলার ও ফটক। এটা দেখতে খুবই আকর্ষণীয়। নতুনত্ব এই গেট টি দেখে অনেকেই আবির্ভূত হয়েছেন। নতুন বাজার এলাকার সাহাপাড়ার মিলন ঘোষ জানান, কাত্যায়নী পূজা মানেই মাগুরা বাসীর জন্য নতুন আকর্ষণীয় উপহার। নতুন বাজার সানার বটতলায় এলাকায় কাত্যায়নী উপলক্ষে এবার তৈরি করা হয়েছে আকর্ষণীয় দৃষ্টিনন্দন প্লাস্টিকের চামচের তৈরি দৃষ্টিনন্দন গেট। পাশাপাশি রয়েছে বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা। যা আগান্তক দর্শকদের নজর কাটবে। পাশাপাশি অন্যান্য পূজা মন্ডপেও ভিন্ন আঙ্গিকের গেট তৈরি করা হচ্ছে।
নিজনান্দুয়ালী নিতাই গৌড় গোপাল সেবাশ্রমের কাত্যায়নী পূজা উদযাপন উপকমিটির সভাপতি সুমন সিকদার বলেন, প্রতিবছর কাত্যায়নী পূজাকে ঘিরে আমাদের পূজা মন্ডপে ভিন্ন আঙ্গিকের দৃষ্টিনন্দন গেট তৈরি করা হয়। এবার তার ব্যতিক্রম ঘটেনি। আমরা এবার নতুন আঙ্গিকের গেট তৈরি করেছি। আমাদের গেটটি হবে খুবই দৃষ্টিনন্দন। এবারের গেট তৈরি হচ্ছে পাটকাঠি, বাশের তৈরি চাটাই, মাছ ধরার পলো দিয়ে সাজানো হয়েছে দৃষ্টির নন্দন গেট। যেখানে থাকবে বৈদ্যুতিক লাইট বিভিন্ন রঙের ছটা। মন্ডপের মধ্যেও তৈরি করা হয়েছে বাশ ও বেত দিয়ে বিভিন্ন আকর্ষণীয় শৈল্পিক ডিজাইনের নকশা। যেটি মানুষের নজর কাটবে। তাছাড়া নবগঙ্গা ব্রিজের উপর ঠিক মাঝখানে ১২০ ফুট উচ্চতার তৈরি একটি দৃষ্টিনন্দন গেটেও তৈরি করা হয়েছে । এটি এবারের পূজার মূল আকর্ষণ। শৈল্পিক বিভিন্ন রঙের কারুকাজ থাকবে এই গেটের। যেটি মানুষের নজর কাটবে।
পাশাপাশি মাগুরা জামরুল তলা এলাকায় কাত্যায়নী পূজা উপলক্ষে তৈরি করা হয়েছে বাঁশের তৈরি রঙিন কাপড়ের সমন্বয়ে দৃষ্টিনন্দন গেট।
আয়োজকরা বলেন, প্রতিবছর কাত্যায়নী পূজা উপলক্ষে মাগুরাসহ সারা দেশের মানুষের ঢল নামে এখানে। এবারের কাত্যায়নী পূজায় প্রতিটি মণ্ডপের সামনে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন গেট। এটি মানুষের নজর কাটবে। পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক ইলেকট্রিক গেট। বিভিন্ন রঙের আলোক ছটা ছড়াবে এ গেটে। এ পূজা রবিবার থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এবারের পূজায় প্রতিটি মন্ডপে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। দর্শকদের নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে কাজ করবে আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা। পাশাপাশি ডিবি, স্পেশাল পুলিশের টিম কাজ করবে। দেশের বিভিন্ন স্থানের দর্শকরা ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের মানুষ এ পূজা দর্শন করতে আসে। পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপের পাশে মেলা চলবে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রতিটি পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার গ্রহণ করা হয়েছে। সুস্থ ও শান্তিপূর্ণভাবে মানুষ যাতে পূজা দেখতে আসতে পারে এবং উৎসবে আমেজ নিয়ে আবার বাড়ি ফিরতে পারে সেই দিকটা আমরা অবশ্যই খেয়াল করবো।






পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা 