শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
২৪ বার পঠিত
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত

---বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলার বিভিন্ন মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। মন্ডপ গুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, এসআরবি, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী।

উৎসবমুখর পরিবেশে ২০ অক্টোবর দেশজুড়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে। পাইকগাছা উপজেলায় ১৫১ টি মন্দির বা মণ্ডপে  দুর্গাপূজা  অনুষ্ঠিত হচ্ছে। খুলনার পাইকগাছার বাজার খোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজা মণ্ডপগুলো। সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।

পাইকগাছার বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর মন্ডপে মন্ডপে পুজার্থীদের ভিড় বাড়তে থাকে। কেউ দেবী দুর্গার প্রতিমার সামনে করজোড়ে প্রণাম করছেন, কেউ অঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে মণ্ডপগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ।

২১ অক্টোবর বুধবার  বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন ও এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য দেশের বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)