সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
খুলনার পাইকগাছায় জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী বাঁকা এলাকাগুলোতে নজরকাড়া মণ্ডপ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আগামী বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা পুজা শুরু হয়ে এ পূজা শেষ হবে বৃহস্পতিবার তবে, ধর্মীয় অনুষ্ঠান চলবে সাত দিন ব্যাপী। এবারের পূজার মূল আকর্ষণ দৃষ্টি নন্দন গেট, আকর্ষণীয় বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা। এবার উপজেলায় বাঁকা, বোয়ালিয়া ও কপিলমুনিতে ৫ টি পূজা মন্ডপে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে।
এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিটি মণ্ডপে জগদ্ধাত্রী প্রতিমার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। উপজেলার বাকা ঘোষ পাড়ায় তৈরি দৃষ্টিনন্দন গেট ইতিমধ্যেই যা পথচারী ও সাধারণ মানুষের নজর কেড়েছে। সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটি গেটের মূল পিলার ও ফটক দেখতে খুবই আকর্ষণীয়। নতুনত্ব এই গেট টি দেখে অনেকেই আবির্ভূত হয়েছেন। বাকা পশ্চিম ঘোষ পাড়া জগদ্ধাত্রী পুজা কমিটির সভাপতি নির্মল ঘোষ জানান, জগদ্ধাত্রী পূজা মানেই বাকাবাসীর জন্য নতুন আকর্ষণীয় উপহার। পূজা মন্ডপেও ভিন্ন আঙ্গিকের গেট তৈরি করা হচ্ছে। পাশাপাশি রয়েছে বর্ণিল বৈদ্যুতিক আলোকসজ্জা। যা আগান্তক দর্শকদের নজর কাটবে।
বাকা পূর্ব ঘোষ পাড়া জগদ্ধাত্রী পুজা কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ লাল্টু বলেন, প্রতিবছর জগদ্ধাত্রী পূজাকে ঘিরে আমাদের পূজা মন্ডপে ভিন্ন আঙ্গিকের দৃষ্টিনন্দন গেট তৈরি করা হয়। এবার তার ব্যতিক্রম ঘটেনি। আমরা এবার নতুন আঙ্গিকের গেট তৈরি করেছি। আমাদের গেটটি হবে খুবই দৃষ্টিনন্দন। যেখানে থাকবে বৈদ্যুতিক লাইট বিভিন্ন রঙের ছটা। মন্ডপের মধ্যেও তৈরি করা হয়েছে বাশ ও বেত দিয়ে বিভিন্ন আকর্ষণীয় শৈল্পিক ডিজাইনের নকশা। যেটি মানুষের নজর কাটবে।
এবারের পূজায় প্রতিটি মন্ডপে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। দর্শকদের নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে কাজ করবে আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা। দেশের বিভিন্ন স্থানের দর্শকরা ছাড়াও ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এ পূজা দর্শন করতে আসে। পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপের পাশে ছোট মেলা চলবে।






রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 