বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতিমা নিরজ্ঞনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
পাইকগাছার বাজার খোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজা মণ্ডপ। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে মণ্ডপগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ। বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন।
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ৩টা থেকে এলাকার পুজা মন্ডপ গুলো থেকে প্রতিমা বের করে নদী ও পুকুরে বির্সজন ঘাটে এনে রাখা হয়। নারীদের সিঁদুর উৎসব শেষে ঢাক-ঢোল, সানাই,বাজি বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। এসময় দুর-দুরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীরা নাচ গানের উৎসবে মেতে উঠে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে নিরজ্ঞন শুরু হয়। এর মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটে।
এবার পুজা শুরু থেকে আনসার, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।






পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা 