শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
প্রথম পাতা » অপরাধ » ২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
৩২ বার পঠিত
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক

---পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার নাছিরপুর থেকে ২৫৫ পিচ ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশ রবিবার ১৫ নভেম্বর রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে নাছিরপুরস্থ মোঃ আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এসময় তার বাড়ির বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে পুলিশ  ইয়াবা উদ্ধার করে। এসময় আনারুল বাড়িতে না থাকায় তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়। তার বাড়ি থেকে সর্বমোট ২৫৫ পিছ ইয়াবা উদ্ধার করে।

এব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান জানান, মাদকদ্রব্য নির্মুলসহ সব ধরনের অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)