শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
০ বার পঠিত
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

---নড়াইল প্রতিনিধি; নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে ভুক্তভোগী প্রফুল্ল বিশ্বাসের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্গাপুর এলাকার বিভিন্ন পেশার নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন-দুর্গাপুর এলাকার নয়ন বিশ্বাস, ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলী ও পিটোল গাঙ্গুলীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলীসহ বক্তারা বলেন, নড়াইল পৌরসভার দুর্গাপুর-ডুমুরতলা মৌজার সাবেক দাগ নম্বর ২৭৭৫ এবং হাল ১৬২৮ নম্বর দাগের ১২ শতক জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর এলাকার বাসিন্দা বাপ্পা বেগসহ তার লোকজন জোরপূর্বক ১২ শতক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। জমির মালিক প্রফুল্ল বিশ্বাসসহ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বাপ্পা তাদের জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য নয়ন বিশ্বাস বলেন, দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তার সহযোগী তরুণ লস্কর দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে প্রফুল্ল বিশ্বাসের জমি দখল ও বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছেন। জমিতে পাকাঘর নির্মাণে বাঁধা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের নারী-শিশুসহ তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। জমিতে ঘর নির্মাণসহ স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন।

এ ব্যাপারে বাপ্পা বেগ দাবি করেন, ১২ শতক তার ক্রয়কৃত জমি। এখানে প্রফুল্ল বিশ্বাসের কেনা তিন শতক জমি আছে। জাল দলিল করে ১২ শতক জমি প্রফুল্ল ভোগ দখল করছেন। এই জমির পাশে আমার আরও জমি রয়েছে। আমি কারো জমি দখলের চেষ্টা করিনি। ঘর নির্মাণেও বাধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো অন্যায় করলে শাস্তি মেনে নেবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)