রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কৃষি » মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
মাগুরা প্রতিনিধি : ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণের মাধ্যমে নায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু কৃষিতে সরকারের এই বিশেষ উদ্যোগের বিভিন্ন প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক তুলে ধরেন।
মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৫০ টি এয়ারফ্লো মেশিন বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ২০জনকে বিতরণ করা হলেও পর্যায়ক্রমে অবশিষ্ট ১৩০ টি এয়ারফ্লো মেশিন বিতরণ করা হবে।
কৃষক প্রতি আর্থিক বরাদ্দ ও অবকাঠামো প্রতিটি মেশিনের মোট সরকারি বরাদ্দ ২৮,১০০ টাকা। এর মধ্যে মেশিন বাবদ ২১,০০০ টাকা এবং ঘরের মেজে ও দেওয়াল তৈরির জন্য কৃষক পাবেন ৭,০০০ টাকা।
এই মেশিন পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিকের মুখে হাসিঁর ঝিলিক লক্ষ্য করা গেছে। কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, উৎপাদন ও চাহিদা সারা দেশে প্রতিবছর প্রায় ২ লক্ষ ৮৬ হাজার হেক্টর জমিতে প্রায় ৪২ লক্ষ টন পেঁয়াজ উৎপাদিত হয়। এর বিপরীতে দেশের চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ লক্ষ টন। ঘাটতি মেটাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ফলে দাম অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং দেশীয় কৃষকরা তাদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই সংকট কাটাতেই সরকার এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে।






পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 