শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » উপকূল » বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা
প্রথম পাতা » উপকূল » বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা
৮ বার পঠিত
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা

---বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দ্রুত গতিতে তা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। শুক্রবার দুপুরে ভারতের পুরীর কাছে আকভান ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার। আকভান-এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি হচ্ছে।

 

  বাংলাদেশের সুন্দরবনের দুবলার চরে এখন শুটকির ভরা মৌসুম। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে দুবলার চর সহ উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া বিরাজ করছে। দুবলার চরের বহু জেলে সুন্দরবনের খালগুলোতে আশ্রয় নিয়েছে। অনেক জেলের মাছ নষ্ট হয়েছে। মৌসুমের শুরুতেই শুটকি উৎপাদন ক্ষতির মুখে পড়ল।

 ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এই ছোট ছোট ইস্যুগুলো অনেক গুরুত্বপূর্ন। ঘূর্ণিঝড়ের বড় সিগন্যাল না থাকলে বা ঘূর্ণিঝড়ে ক্ষতি না হলে কেউ সরকারি-বেসরকারি সহায়তা পায় না। কিন্তু এই ছোট ক্ষতিগুলোও প্রান্তিক মানুষদের পিছিয়ে দেয়, যা আমরা এজেন্ডায় আনি না।

  ঘূর্ণিঝড় আকভান নিয়ে এক মাসের ব্যবধানে তিনটি ঘূর্ণিঝড় আমরা দেখেছি। যদিও ২টি সাইক্লোন ভারতে আঘাত করেছে। এটিও ভারতে আঘাত করবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তিনটি ঘূর্ণিঝড়ের কোনটিই বাংলাদেশে আঘাত করেনি। কিন্তু এ সাইক্লোনগুলোর প্রভাব বাংলাদেশের উপকূলের মারজিনে বসবাসকারী বহু মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে ঠিকই, তবে তা থেকে যায় আমাদের এজেন্ডার বাইরে।





উপকূল এর আরও খবর

পাইকগাছায় উপকূল দিবস পালিত পাইকগাছায় উপকূল দিবস পালিত
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)