বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » সাংবাদিক স্মরণ দিবস
সাংবাদিক স্মরণ দিবস
১৯ নভেম্বর আন্তর্জাতিক সাংবাদিক স্মরণ দিবস। সত্য ও তথ্য প্রকাশের পথে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো এবং নির্যাতিত সাংবাদিকদের শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে এবং বিভিন্ন দেশে একাধিক তারিখে সাংবাদিক স্মরণ দিবস ও সংশ্লিষ্ট দিবসগুলো পালিত হয়। আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ যুদ্ধক্ষেত্র, দুর্যোগ কিংবা দুর্নীতির তথ্য অনুসন্ধান করতে গিয়ে যেসব সাংবাদিক প্রাণ হারিয়েছেন বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের অবদানকে সম্মান জানানো।
সাংবাদিক স্মরণ দিবস পালন করা হয় পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ও আহত সাংবাদিকদের স্মরণে। সত্য ও তথ্য তুলে ধরতে গিয়ে জীবন উৎসর্গকারী বা ক্ষতিগ্রস্ত হওয়া সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা।
আন্তর্জাতিক সাংবাদিক স্মরণ দিবস ২০০২ সালে প্রবর্তিত ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ও আহত সংবাদকর্মীদের ত্যাগ ও সাহসিকতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে সংবাদকর্মী নিহতের ঘটনা ও বিচারহীনতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে জাতিসংঘ এই তারিখটি ঘোষণা করেছে।
বিভিন্ন দেশে একাধিক তারিখে সাংবাদিক স্মরণ দিবস ও সংশ্লিষ্ট দিবসগুলো পালিত হয়। ২০০২ সালে সাংবাদিক স্মরণ দিবসটির প্রচলন শুরু হয়। এছাড়া জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ২ নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস পালন করা হয়। ১৯৯৩ সালে ইউনেস্কো ও জাতিসংঘের উদ্যোগে ঘোষিত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। ১৫ ডিসেম্বর রাশিয়ায় নিহত সাংবাদিক স্মরণ দিবস। ১৯৯১ সালে রাশিয়ার সাংবাদিক ইউনিয়ন পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত সাংবাদিকদের স্মরণে এই দিবসটি প্রবর্তন করে।
দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচারহীনতা দূর করা এবং সংবাদকর্মীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জোরালো করা। যেকোনো প্রতিকূলতা ও ভয়ের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করা।






সুস্থ সমাজ ও টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব
জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব
সাংবাদিক মিথ্যা বলেনা কথাটি কবে সত্যি হবে
জলবায়ু সংকট মূলত পানির সংকটে রুপ নিচ্ছে
চটকদার সাংবাদিকতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে
আলো ও উৎসবের এক মহামিলন দীপাবলি
ভ্রাতৃদ্বিতীয়া; ভাই ও বোনের অকৃত্রিম ভালোবাসার প্রতীক 