শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
০ বার পঠিত
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

---পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি; জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ছাগল পালন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প’-এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে কারিগরি সহায়তা প্রদান করেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

মঙ্গলবার ও বুধবার ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী দুটি আলাদা ব্যাচে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রথম দিনে চাঁদনীমুখা মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে এবং দ্বিতীয় দিনে গাবুরা মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে স্থানীয় উপকারভোগীদের এই হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমীন।

আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন ও রব কুমার দাসসহ দলের সদস্যবৃন্দ।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক ডা. সুব্রত কুমার বিশ্বাস আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল পালনের নানান দিক তুলে ধরেন। আলোচনায় ছাগল পালনের অর্থনৈতিক গুরুত্ব, উন্নত জাত নির্বাচন, স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি, মা ছাগল ও বাচ্চার বিশেষ যত্ন এবং সুষম খাদ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি ছাগলের পরজীবী দমন, সাধারণ রোগবালাই প্রতিরোধ এবং সময়মতো টিকা প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সুব্রত কুমার বিশ্বাস বলেন, ছাগল পালন অত্যন্ত লাভজনক একটি পেশা, তবে এর জন্য সঠিক ব্যবস্থাপনা জরুরি। রোগবালাই প্রতিরোধ করে ছাগলের মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারলে খামারিরা দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল পালনের এই কৌশল শেখাতেই ফেইথ ইন এ্যাকশন সময়োপযোগী এই উদ্যোগ নিয়েছে। ছাগলকে সুস্থ রাখতে খামারিদের অবশ্যই নিয়মিত টিকা প্রদান নিশ্চিত করতে হবে।

আয়োজকরা জানান, উপকূলীয় লবণাক্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় কৃষি কাজের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান হিসেবে প্রাণিসম্পদ পালন অত্যন্ত কার্যকর। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গাবুরার প্রান্তিক পরিবারগুলো অর্থনৈতিকভাবে আরও সক্ষম ও জলবায়ু সহনশীল হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিকেল ৪টায় সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)