মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন
প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার প্রেসক্লাব পাইকগাছা এর কার্যনির্বাহী কমিটি পুনগঠন করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার ১১টায় নতুন বাজারস্থ প্রেসক্লাবের কার্যালয়ে কমিটি পুনগঠন করার লক্ষে এক সভা প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ( দৈনিক এশিয়া বাণী ও দৈনিক স্পন্দন) ও আহম্মদ আলী বাঁচাকে সাধারণ সম্পাদক ( দৈনিক পত্রদূত) করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গাজী আব্দুল আলীম, (দৈনিক স্বদেশ বিচিত্রা) যুগ্ন-সম্পাদক ফারুক হোসেন, (দৈনিক স্বাধীন ভোর) কোষাধ্যক্ এম.এম হাসানুজ্জামান, (দৈনিক ক্রাইম বার্তা) দপ্তর সম্পাদক মামুন হোসেন, (দৈনিক যশোর) পাঠাগার সম্পাদক প্রীতীশ মণ্ডল, (দৈনিক পিরোজপুর কণ্ঠ) নির্বাহী সদস্য ইমদাদুল হক (দৈনিক তৃতীয় মাত্রা) ও সাহেব আলী( এস ডব্লিউ নিউজ।
বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং সত্যনিষ্ঠাই সাংবাদিকতার মূল ভিত্তি। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত ও সামাজিক দায়িত্ব। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতা এবং গুজবের ছড়াছড়িতে এই মহান পেশাটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রেসক্লাব পাইকগাছা তার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে যা স্থানীয় সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে প্রেসক্লাব পাইকগাছার লক্ষ্য ও আদর্শ সব সময় অবিচল থাকবে।






সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 