রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমুজ্জামান শামীম নির্বাচিত।
আইনি জটিলতা ও নানা ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে দীর্ঘ ১২ বছর পর কঠোর নিরাপত্তার মধ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে এনটিভির খুলনা অফিস প্রধান আবু তৈয়ব সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রাজু আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা সহ-সভাপতি, দৈনিক দিনকালের খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের রিপোর্টার খাইরুল আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সদস্য পদে দৈনিক তথ্যের চিফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, ৭১ টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান কনক রহমান, খুলনা গেজেট পত্রিকার এস এম মাহবুবুর রহমান, দৈনিক প্রবর্তনের ডি এম রেজা সোহাগ, ও এখন টেলিভিশনের রামিম চৌধুরী নির্বাচিত হয়েছেন।






মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত 