শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » খেলা » নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 ---নড়াইল প্রতিনিধি; উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ‘এনএনসি স্ট্রাইকার্স’ দল।

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও মেসার্স হাসিব এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এম এম কামরুজ্জামান কামরুল। সভাপতিত্ব করেন-নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ সুতাপা শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর পলি রানী কুন্ডু, রিংকু রানী দাস, মিতা বিশ্বাস, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার শিকদার আজিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি এম এম কামরুজ্জামান কামরুল বলেন, ‘নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। আপনারা নার্সিং বা মানবসেবা নিয়ে কাজ করেন। পড়ালেখার পাশাপাশি আপনাদের মন-মানসিকতা সবসময় ভালো রাখা প্রয়োজন হয়। তাই শরীর গঠনে ও মানসিকতা সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। নার্সিং কলেজের শিক্ষার্থীদের খেলাধূলার এ আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ যেন অব্যাহত থাকে।’





খেলা এর আরও খবর

মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)