শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
প্রথম পাতা » খেলা » মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
৭ বার পঠিত
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মোাঃ আরিফুল ইসলাম সরদার,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ফুটবল কোচ ইউনুস আলী ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ।
সভায়  মাগুরা জেলা প্রশাসক  মোতাকাব্বীর আহমেদ বলেন  আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শুক্রবার  দুপুর আড়াইটায় মাগুরা জেলা স্টেডিয়ামে  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী  অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী  এ টুর্নামেন্ট  উদ্বোধন করবেন বলে সম্মতি প্রদান করেছেন। পাশাপাশি এ টুর্নামেন্টে বিশেষ অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ অন্যরা। টুর্নামেন্ট উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি  চলমান।  টুর্নামেন্টে মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা ও মাগুরা জেলা পুলিশ এ ৬ টি দল অংশ নেবে। টুর্নামেন্টকে  সফল করতে চার উপজেলার হাট বাজারে মাইকিং এর সাহায্যে প্রচার প্রচারণা  চলমান রয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর শুক্রবার এ টুর্নামেন্টের সমাপনী ঘটবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ডিএফএ মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।





খেলা এর আরও খবর

নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)