মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি; নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৫০) কুপিয়ে এবং পিটিয়ে জখম করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।
আহত বিএনপি নেতা পলাশ জানান, মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলের গতিরোধ করে রিয়াজুল ও মোঃ পলাশসহ কয়েকজন তাকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত করে। হাবিবুর রহমানের ডাকে তারা এ হামলা চালিয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য পলাশকে ঢাকায় নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাশসহ তার লোকজনও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান বলেন, বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশকে জখমের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করছি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলা ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় মোঃ পলাশসহ তাদের লোকজনকে দায়ী করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।






মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার 