মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও এসএসসিতে বোর্ড বৃত্তিপ্রাপ্ত ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, বিএম লিয়াকত হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদ, শিক্ষক তসলিমুর রহমান অনেকে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ছয়জন, অষ্টম শ্রেণিতে ১০ এবং এসএসসিতে বোর্ডকর্তৃক বৃত্তিপ্রাপ্ত পাঁচজনকে সম্মাননা প্রদান ছাড়াও বিআরডিবির পক্ষ থেকে কিশোরী সংঘের কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়।






পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান
মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস 