মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ ম”স্কাউটিং করবো, সৎ চরিত্র গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে ৭ম উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুসজ্জিত প্যারেড পরিদর্শনের মাধ্যমে এ সমাবেশের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসীউজ্জামান চৌধুরী।
বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার কমিশনার মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শাখার সম্পাদক এবং ডেপুটি চীফ প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। টিম স্কাউট সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার শীলের সফল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আজহার আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আশুতোষ কুমার মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, মোঃ আব্দুল ওহাব, অঞ্জলী রাণী শীল, সাব ক্যাম্প চীফ পাপিয়া সুলতানা, প্রোগ্রাম চীফ সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার, ডেপুটি অমরেন্দ্র সরকার, স্কাউট লিডার প্রদীপ শীল, মো. রফিকুল ইসলাম ও আ. আলীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট লিডার ও শিক্ষকমণ্ডলী।
দিনব্যাপী আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার স্কাউট ও গাইড সদস্যরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্কাউটদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।






নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র 