শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
২৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

---পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় হেলভেটাস বাংলাদেশ ও ডরপ-এর যৌথ উদ্যোগে স্থানীয় ডরপ কার্যালয়ে ‘স্থানীয় সরকার কাঠামোর মধ্যে নাগরিক সমাজ সংস্থাগুলোর (সিএসও) ভূমিকা, দায়িত্ব এবং অংশগ্রহণের উপায়’ শীর্ষক এক দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি. এম. এম. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা সংসদের প্রতিনিধি মিতা রাণী দাস, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু, প্রীতীশ মন্ডল, ফাতেমা আক্তার, আফরোজা বেগম, মুন্নি আক্তার, নাজমা, সুফিয়া বেগম, নূরুন্নাহার পারভীন, ইমা আক্তার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিএসও প্রতিনিধি, উপজেলা মা সংসদ এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।
সভায় স্থানীয় সরকার ব্যবস্থায় উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জলবায়ু-সহনশীল নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাত এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিএসও ও সিবিও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ওয়ার্ড সভা, প্রাক-বাজেট ও উন্মুক্ত বাজেট আলোচনা এবং স্থায়ী কমিটিগুলোতে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে স্থানীয় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)