মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় হেলভেটাস বাংলাদেশ ও ডরপ-এর যৌথ উদ্যোগে স্থানীয় ডরপ কার্যালয়ে ‘স্থানীয় সরকার কাঠামোর মধ্যে নাগরিক সমাজ সংস্থাগুলোর (সিএসও) ভূমিকা, দায়িত্ব এবং অংশগ্রহণের উপায়’ শীর্ষক এক দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি. এম. এম. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা সংসদের প্রতিনিধি মিতা রাণী দাস, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু, প্রীতীশ মন্ডল, ফাতেমা আক্তার, আফরোজা বেগম, মুন্নি আক্তার, নাজমা, সুফিয়া বেগম, নূরুন্নাহার পারভীন, ইমা আক্তার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিএসও প্রতিনিধি, উপজেলা মা সংসদ এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।
সভায় স্থানীয় সরকার ব্যবস্থায় উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জলবায়ু-সহনশীল নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাত এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিএসও ও সিবিও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ওয়ার্ড সভা, প্রাক-বাজেট ও উন্মুক্ত বাজেট আলোচনা এবং স্থায়ী কমিটিগুলোতে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে স্থানীয় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।






পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ 