শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
১৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

---পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি  মাওলানা আবুল কালাম আজাদ।
ডাঃ মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী,
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ওসি অপারেশন জুলফিকার আলী, জামায়াত নেতা সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমরান হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, আলতাফ হোসেন, ডাঃ জিএম আসাদুল হক, আব্দুল্লাহ আল মামুন, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ রুহুল কুদ্দুস, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় হাসপাতালের বিভিন্ন অংশ সংস্কার, নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহ, ইসিজি ও বায়োকেমিস্ট্রি এ্যানালাইজার মেশিন সহ জরুরি বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রণাংস প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান
পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০ মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)