মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
ডাঃ মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী,
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ওসি অপারেশন জুলফিকার আলী,জামাত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি 