শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ভার্সুয়ালী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করেন। মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্সুয়ালী এ অনুষ্ঠানে সংযুক্ত হয় মাগুরা জেলা প্রশাসন।
আগামী তিন মাস জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী কর্তৃক ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,মাগুরা জেলা বিএনপির আহবায়ক জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক আবাদুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান সহ জেলা পর্যাযের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা, গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ মাগুরা জেলা প্রশাসন ও মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা,ও মাগুরা সদর উপজেলা প্রশাসন। ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে , মাগুরায় শুরু করেছে বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান।
সম্মেলন শেষে জনসচেতনতার লক্ষে শহরে র্যালি বের করা হয়। সংসদ সদস্যসহ সকলে এতে অংশ নেয়।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন 