শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
১৩৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

---মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে  মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হয় প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সের সাথে  যুক্ত হয়ে  এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে  মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়। এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ কামরুল হাসান, মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  মহসিন উদ্দিন ফকির, মাগুরা মেডিকেল কলেজের  বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল্লাহেল কাফি, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক  ডাক্তার আব্দুল হাইসহ কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।
বেলুন উড়ানোর শেষে  শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে ভু ভু বাঁশি নিয়ে  অংশ নেয় বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রায়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাগুরা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।  শোভাযাত্রার পর মাগুরা মেডিকেল কলেজের হল রুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আড্ডায় মিলিত হয়।
বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে  মাগুরা মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ  ডাক্তার মোঃ কামরুল হাসান বলেন, মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। একে একে হাটি হাটি পা পা করে মাগুরা মেডিকেল কলেজ সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করলো। সপ্তম বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজ এখনো পায়নি তার নিজস্ব ক্যাম্পাস। শিক্ষক সংকট থাকলেও মাগুরা মেডিকেল কলেজ  ৭ বছরে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফলে  পরপর চারবার প্রথম স্থান ধরে রেখেছে ।  তাছাড়া অত্র কলেজ থেকে এক বছরের মধ্যে  ১১ শিক্ষার্থী  সাফল্যের সাথে এফসিপিএস সম্পন্ন করেছে । একটা মাগুরা মেডিকেল কলেজের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই অবিলম্বেই মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন হোক। যেখানে শিক্ষার্থীরা সৃজনশীলতার সাথে পড়াশোনা করতে পারবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরা মেডিকেল কলেজের  প্রথম বর্ষের শিক্ষার্থী  সায়মা আলী বলেন,আজ মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আজ আমরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে সকল শিক্ষার্থীরা আনন্দের সাথে মিলিত হয়েছি। আজ সারাদিন আমরা আনন্দ করব, আড্ডা দেবো খুব মজা হবে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব কোন ক্যাম্পাস নেই। নিজস্ব কোন ক্যাম্পাস না থাকার কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারছি না। চিকিৎসা বিদ্যায়  আধুনিক প্যাকটিল্যাক ল্যাব প্রয়োজন। যেটি আমাদের নাই। তাই অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি নিজস্ব ক্যাম্পাসের।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)