শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
১২৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

---নড়াইল প্রতিনিধি; নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।

শুধু সার্টিফিকেট অর্জন নয়, আলোকিত ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এদিকে, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খানসহ অন্যরা জানায়, বিদ্যালয় থেকে এ ধরণের সংবর্ধনা পেয়ে তারা আনন্দিত। পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে সুশিক্ষায় সুনাগরিক হতে চায়। জীবন গঠনে জেলা প্রশাসক স্যারের সুন্দর পরামর্শ পেয়ে শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।





শিক্ষা এর আরও খবর

নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান
মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)