শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সাহিত্য » মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা
মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত কবি বিবেকানন্দ মজুমদার, ছড়াকার রোকেয়া খাতুন ও যাত্রাশিল্পী নির্মল কুমার বিশ্বাসের স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাগুরা প্রেসক্লাব এ নাগরিক স্মরণ সভার আয়োজন করে। সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার,কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাঈদ, ড. মুসাফির নজরুল, কবি এম এ হাকিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,যাত্রাশিল্পী রঞ্জন কুমার বিশ্বাস, প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক শিপ্রা দাস,বিশ্বজিত বিশ্বাস, অনির্বাণ সেবা সংসদের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন,নাহিদুর রহমান দুর্জয়, কবি রফিক হানজালা, যাত্রাশিল্পী সুজয় সাহা, সাংবাদিক খায়রুজ্জামান সবুজ ও প্রয়াত কবি রোকেয়া খাতুনের পুত্র সাজ্জাদুর রহমান বিপু প্রমুখ।
সভায় বক্তারা মাগুরার শিল্প ও সাহিত্য অঙ্গনের এ ৩ জন ব্যক্তিত্বের নানা দিক নিয়ে আলোচনা করেন।তারা আরো বলেন,কবি বিবেকানন্দ মজুমদার ও ছড়াকার মাগুরার সাহিত্য অঙ্গনকে করেছেন বিকশিত। তাদের ছোয়ার সাহিত্য অঙ্গন হয়েছে আলোকিত। সভায় জেলার কবি, সাহিত্যিক,সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।






মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মদিন
মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
পাইকগাছায় ৩ গুণীজন সপ্তদ্বীপা সম্মাননা পাচ্ছেন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা
নড়াইলে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন 