শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সাহিত্য » মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রথম পাতা » সাহিত্য » মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
১৪১ বার পঠিত
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে  শুক্রবার সন্ধ্যায় জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবৃত্তি,নৃত্য,সংগীত ও  চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা  অংশ নেয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা জাসাসের আহ্বায়ক এ্যাড.আ. ন. ম কাজী সিরাজ উদ্দিন মিহির।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক বি এম সুজন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে  ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)