শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
১ বার পঠিত
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর

---মাগুরা প্রতিনিধি; শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের কাছে ৪৭০টি কম্বল হস্তান্তর করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
বুধবার (১৮ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করেন আশা মাগুরা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শমশের আলী।
এ সময় উপস্থিত ছিলেন আশা কুষ্টিয়া ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান, মো. আলী বাকী, অডিট ম্যানেজার ইনচার্জ (খুলনা), সিনিয়র অডিটর মো. বদিউজ্জামান বাণী, সিনিয়র এএম মো. তরিকুল ইসলাম, আশা মাগুরা সদর-০১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।
কম্বল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আশা সংস্থার ভূয়সী প্রশংসা করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)