শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
৪ বার পঠিত
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ

---পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এ প্রকল্পের আওতায় ৮ টি কাজের মধ্যে ইতোমধ্যে ৭ টি রাস্তার কাজ শেষ হয়েছে এবং একটি কাজ চলমান রয়েছে। সঠিক তদারকি ও অব্যবস্থাপনা সহ উন্নয়ন কাজের গুণগত মান নিয়ে কাজের শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিটি উন্নয়ন কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। অনিয়মের অভিযোগ উঠায় ইতোমধ্যে সরেজমিন এসে একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
প্রাপ্ত সূত্র অনুযায়ী উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসিআরপি) কনস্ট্রাকশন অফ নোজ রোড প্রকল্পের আওতায় ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ২’শ টাকা ব্যয়ে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৮ টি সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে। উন্নয়ন কাজের মধ্যে কার্পেটিং, আরসিসি, ইউনি ব্লক, গাইড ওয়াল ও ড্রেন রয়েছে। পুরো উন্নয়ন কাজ করছে ঝিনাইদহের নিশিত বসুর ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের আওতায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি হতে পুরাতন খাদ্য গুদাম পর্যন্ত ৭১০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। ৯ নং ওয়ার্ডের শিববাটী বটতলা হতে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র পর্যন্ত ২১শত মিটার রাস্তা কার্পেটিং। ৫ নং ওয়ার্ডের কলেজ শিক্ষক শহিদুল ইসলামের বাড়ি হতে ৩ নং ওয়ার্ডের বরকতের পুকুর ও চৌকিদার বাড়ি সংলগ্ন সড়ক আরসিসি করণ। ৪ নং ওয়ার্ডের খালেক কাঁসারীর বাড়ি হতে ওয়াপদা পর্যন্ত সড়ক আরসিসিকরণ। ১ নং ওয়ার্ডের মোক্তার মেম্বারের বাড়ি হতে কলেজ শিক্ষক আজিজুর রহমান মনুর বাড়ি এবং আবুল দপ্তরীর বাড়ি সংলগ্ন সড়ক আরসিসিকরণ। ২ নং ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদ হতে ইউনুসের বাড়ি পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ। ২ নং ওয়ার্ডের করিম শেখের বাড়ি হতে অহেদ কাউন্সিলরের মৎস্য ঘের পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণ। ৪ নং ওয়ার্ডের পুরাতন পরিবহন স্ট্যান্ড হতে রিক্সের মোড় হয়ে ওয়াপদা এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক আরসিসিকরণ এবং ড্রেনের স্লাব স্থাপন। প্রকল্পের সকল উন্নয়ন কাজ ২০২৬ সালের ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এর পাশাপাশি চলমান সহ যেসব কাজ শেষ হয়েছে প্রতিটি উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ইউনি ব্লক ও কার্পেটিং এর কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়টি এলাকায় সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া বিটুমিন, কার্পেটিং ও আরসিসি লেয়ার, সড়কের দৈর্ঘ্য এবং প্রস্থ সবখানে সঠিক নাই এমন ও অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে গাইড ওয়াল হেলে পড়া এবং সঠিক লেবেলে ড্রেনের স্লাব স্থাপন না করার। ইতোমধ্যে প্রকল্পের একটি কাজের অনিয়মের অনুসন্ধান করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি টিম। প্রকল্পের কাজের মাঝামাঝি সময়ে শিববাটী ব্রীজের নীচ হতে লোনাপানি কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় দুদকের একটি টিম অনুসন্ধানে আসেন এবং কিছু কিছু ত্রুটি চিহ্নিত করেন বলে জানা যায়। যদিও দুদকের চিহ্নিত সকল ত্রুটি পরবর্তীতে ঠিক করা হয়েছে বলে দাবি করেছেন পৌরসভার প্রকৌশলীরা। অনেকেই বলছেন  জনপ্রতিনিধি না থাকায় সঠিক তদারকির অভাবে উন্নয়ন কাজে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। আবার অনেকেই বলছেন মূল ঠিকাদার কাজের স্থলে না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের দায়িত্বে থাকা ব্যক্তি অনিয়ম এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করার সুযোগ নিয়েছেন। এতে একদিকে পৌরসভা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করেছে অন্যদিকে তদারকির দায়িত্বে থাকা পৌরসভা এবং প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের দায় দায়িত্ব কে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা আমিনুর রহমান দাম্ভিকতার সহিত বলেন আপনাদের যা খুশি তাই লেখেন, লেখায় আমাদের কিছু যায় আসে না।
পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, এ প্রকল্পে অফিসিয়ালি আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এর সব দায় দায়িত্ব প্রকৌশল বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্টদের। কিছু কিছু ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহার করার কথা স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী নূর আহমদ বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে ভালো মানের উপকরণ নিশ্চিত করা হয়েছে। এছাড়া যেসব জায়গায় ছোটখাটো ত্রুটি ছিল সেগুলো ও ঠিক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে উন্নয়ন প্রকল্পের নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।





বিবিধ এর আরও খবর

আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)