শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১১ বার পঠিত
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

---পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা আরও সহজলভ্য ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত প্রকল্পের বর্তমান কার্যক্রম এবং মাঠপর্যায়ের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল ও  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে বিশ্বজিৎ সরদার সভায় অংশ নেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহাঃ বেল্লাল হুসাইন, বিজয় পাল, ফারুক হোসেন, জাবেদ ইকবাল, বাবলুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষকে দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত করে দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সঠিক সময়ে মাসিক প্রতিবেদন দাখিল, ডাটা এন্ট্রির কাজ নিয়মিত করা, প্রচার-প্রচারণা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদ (ইউপি) ওয়েব পোর্টালে তথ্য হালনাগাদ এবং নির্দিষ্ট অ্যাপস ইনস্টল করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
পরিশেষে, গ্রাম আদালতের সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান সভার সভাপতি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)