বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইল প্রতিনিধি; নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের ছয়দিন পর মামলা দায়ের হয়েছে। ৫১ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার পর দুইজনকে আটক করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটর সাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।






নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 