শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
১১ বার পঠিত
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : ২৮ অক্টোবর ২০০৬ এর লগি বৈঠা  নিয়ে পৈচাশিক হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের  অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  গতকাল বুধবার সকাল ১০ টায় মাগুরা শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে  বাংলাদেশ জামায়াতে  ইসলামী  মাগুরা জেলা। বিক্ষোভ মিছিল পূর্বে  শহরের নোমানী ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু, যশোর কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল মতিন, শহর আমির আশরাফুল আলম,  জেলা নায়েবে আমির  অধ্যক্ষ মাহাবুবুর হোসেন,অলিয়ার রহমান  ও এরশাদ উল্লাহ ওহীদ   প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এ দিনে আওয়ামীলীগ  বাংলাদেশ  জামায়াতে ইসলামী কর্মীদের উপরে পৈচাশিক অত্যাচার চালায়।এ সময় তারা হত্যার পরিকল্পনা করে অনেককে। তাই অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা । সমাবেশ শেষে  বিক্ষোভ সমাবেশে জেলা শাখার সহস্রাধিক কর্মীরা অংশ নেয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)