বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরা প্রতিনিধি : ২৮ অক্টোবর ২০০৬ এর লগি বৈঠা নিয়ে পৈচাশিক হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার সকাল ১০ টায় মাগুরা শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা। বিক্ষোভ মিছিল পূর্বে শহরের নোমানী ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু, যশোর কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল মতিন, শহর আমির আশরাফুল আলম, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহাবুবুর হোসেন,অলিয়ার রহমান ও এরশাদ উল্লাহ ওহীদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এ দিনে আওয়ামীলীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীদের উপরে পৈচাশিক অত্যাচার চালায়।এ সময় তারা হত্যার পরিকল্পনা করে অনেককে। তাই অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা । সমাবেশ শেষে বিক্ষোভ সমাবেশে জেলা শাখার সহস্রাধিক কর্মীরা অংশ নেয়।






মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 