শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছা প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনার পাইকগাছায় শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কথিত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল ও শেখ আবু তালেব। এছাড়া কর্মসূচিতে শেখ বেনজির আহমেদ লাল, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, ইমরান সরদার, রুস্তম আলী, আনোয়ারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্তিক, মেছের আলী, স্বরজিৎ ঘোষ দেবেন, এস এম মোহর আলী ও ইউনুছ মোল্লাসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।






পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার 