শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার আয়োজনের ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অভিনয় কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস, থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ।
কর্মশালয় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন আবৃত্তি শিল্পী এমএম আলীমুজ্জামান উজ্জল, অভিনেতা এস আলম তুহিন,নাট্যকার ও নাট্যনির্দেশক মোঃ ওয়ালিদুর রহমান, নৃত্য শিল্পী আপেল মাহমুদ সবুজ, অভিনেতা মঈনুল ইসলাম জেসান ও সৈয়দ আশিকুল ইসলাম মুসা।মাগুরা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় ১২,১৯ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনের এ কর্মশালায় ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করে।






মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন 