শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
৮৮ বার পঠিত
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী

---শাহীন আলম তুহিন,মাগুরা থেকে :সংস্কৃতি বিষয়ক মন্ত্রী  অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। দেশ থেকে হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য আমাদের গর্ব অহংকার। ভাটিয়ালি, বাওয়ালি,জারি, সারি, মুর্শিদি, লালন গীতি, ভাওয়াইয়া সকল কিছু একসময় বাংলায় জনপ্রিয় ছিল। পাশাপাশি এ দেশ থেকে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে প্রাচীন সব খেলা। কাবাডি, লাঠি খেলা, নৌকা বাইচ, কুস্তি খেলা, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট, সাপ খেলা, ঝাপান খেলা,গ্রামীন মেলা এগুলো এক সময় খুব জনপ্রিয় ছিল। এই খেলাগুলো আমাদের মাঝ থেকে আজ হারিয়ে যেতে বসেছে। সরকার হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা হারানো ঐতিহ্য ফেরাতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি।
মন্ত্রী আরো বলেন, আমাদের প্রাচীন ঐতিহ্য খেলা গুলো ফেরাতে হবে। বেশি করে যুবসমাজের মাঝে এই খেলাগুলো প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন করতে হবে। মাগুরা জেলা পুলিশের আয়োজনে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ  প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন। স্থানীয় নোমানী ময়দানে  গতকাল শুক্রবার সকাল ১১ টায় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ  হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের  সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী,মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও মাগুরা পৌর বিএনপির সভাপতি  মাসুদ হাসান খান কিজিল।
আয়োজকরা জানান,নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দিনব্যাপী এ খেলায়  বালক -বালিকা গ্রুপে  ৮ টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায়  শালিখা কাবাডি একাদশ ও মোহাম্মদপুর কাবাডি একাদশের মুখোমুখি হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)