শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে :সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। দেশ থেকে হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য আমাদের গর্ব অহংকার। ভাটিয়ালি, বাওয়ালি,জারি, সারি, মুর্শিদি, লালন গীতি, ভাওয়াইয়া সকল কিছু একসময় বাংলায় জনপ্রিয় ছিল। পাশাপাশি এ দেশ থেকে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে প্রাচীন সব খেলা। কাবাডি, লাঠি খেলা, নৌকা বাইচ, কুস্তি খেলা, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট, সাপ খেলা, ঝাপান খেলা,গ্রামীন মেলা এগুলো এক সময় খুব জনপ্রিয় ছিল। এই খেলাগুলো আমাদের মাঝ থেকে আজ হারিয়ে যেতে বসেছে। সরকার হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা হারানো ঐতিহ্য ফেরাতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি।
মন্ত্রী আরো বলেন, আমাদের প্রাচীন ঐতিহ্য খেলা গুলো ফেরাতে হবে। বেশি করে যুবসমাজের মাঝে এই খেলাগুলো প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন করতে হবে। মাগুরা জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন। স্থানীয় নোমানী ময়দানে গতকাল শুক্রবার সকাল ১১ টায় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী,মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
আয়োজকরা জানান,নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দিনব্যাপী এ খেলায় বালক -বালিকা গ্রুপে ৮ টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় শালিখা কাবাডি একাদশ ও মোহাম্মদপুর কাবাডি একাদশের মুখোমুখি হয়েছে।






মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ 