বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিশেষ অভিযানে চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষে মঙ্গলবারে দিনভর উপজেলার সোলাদানা, চৌরাস্তা ও বেতবুনিয়া এলাকাসহ বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৪ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই চিংড়ি পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানকালে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার এবং বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত হোড়সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল পাইকগাছা থানা ও নৌ পুলিশ। প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।






এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার 