শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
৩ বার পঠিত
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

--- মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে  নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের নিকট হতে ৮ হাজার পিস ইয়াবা, নগদ অর্থ ৩ লক্ষ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে  গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা) সাংবাদিকদের জানান, মঙ্গলবার মধ্যরাত ৩ টা ৫০ মিনিটে  মাগুরা সদরের পৌরসভা ১ নং ওয়ার্ডের  কাশিনাথপুর গ্রাম থেকে  মাদক সম্রাট শাহিন আলম, সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করে মাগুরা জেলা পুলিশ। এ সময় তাদের বাড়ি থেকে  ৮ হাজার পিস ইয়াবা  তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা, নগদ তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা ,  একটি ডিসকভারি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য। দীর্ঘদিন যাবত তারা গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা সীমান্ত থেকে মাদক নিয়ে এসে মাগুরা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতো। আটককৃত মাদক সম্রাট শাহিন আলম এর বিরুদ্ধে  ডাকাতি মাদকসহ ৬ টি মামলা ও আসামি মাদক ব্যবসায়ী  সাথী খাতুন এর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০২৬  অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার আরও জানান, মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব  পালন করে আসছে। জুয়া, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ  সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)