বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মটর সাইকেল চাপায় পথচারী নিহত; আটক-১
পাইকগাছায় মটর সাইকেল চাপায় পথচারী নিহত; আটক-১

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মটর সাইকেল চাপায় মকবুল হোসেন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে। পুলিশ মটর সাইকেল চালক সালাম বাজ (২৫) কে আটক করেছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বান্দিকাটী গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে মকবুল হোসেন (৭০) সরল বাজারে রাস্তা পার হচ্ছিল। এ সময় সালাম বাজের দ্রুতগামি মটর সাইকেল মকবুলকে চাপাদেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে পথিমধ্যেই মকবুলের মৃত্যু হয়। স্থানীয় জনতার হাতে আটক মটর সাইকেল চালক মালথ গ্রামের খলিল বাজের ছেলে সালাম বাজকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় মটর সাইকেল চালক সালামকে আটক করা হয়েছে। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে ২ হাজার টাকা জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 