সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কেশবপুরে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনাসভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে অংশগ্রহণকারীরা আনন্দে উৎসবে মেতে থাকে।
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদ মোল্লা, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মঈনুর হোসেন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, লিটন গাজী, জামাল হোসেন, যুগ্ম আহবায়কদের মধ্যে আল হেলাল, শামীম রেজা, আব্দুল গফুর, ফারুক হোসেন প্রমুখ।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 