শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৬৫১ বার পঠিত
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

---

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুস্তাহিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে আশাশুনি জনতা ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান রাসেল, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, গাউসুল আজম, রাসেল, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগ সম্পাদক তানভীর রহমান রাজ, এপিএস কলেজের সভাপতি সোহানুর রহমান, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রতাপনগর সভাপতি মাহমুদুল হাসান মিলন, আনুলিয়া সভাপতি জহুরুল, বড়দল সভাপতি নাহিদ রানা বাবু, সম্পাদক আবু রায়হান সুমন, কুল্যা সভাপতি উজ্জল ঘোষ, সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ। সমাবেশে বক্তাগণ অবিলম্বে সাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক ছাত্রলীগ নেতাদের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 



বিষয়: #


রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)