শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আবার ক্ষমতায় এলে গ্রামকে শহরে পরিণত হরা হবে তাই ভাল থাকতে হলে নৌকাকে বিজয়ী করুন ……….. নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেক
আবার ক্ষমতায় এলে গ্রামকে শহরে পরিণত হরা হবে তাই ভাল থাকতে হলে নৌকাকে বিজয়ী করুন ……….. নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেক

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
নৌকা মার্কার সরকারক আবার ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি গ্রামকে পর্যায়ক্রমে শহরে রূপান্তরিত করা হবে, তাই নিজেকে ভাল থাকতে হলে সুখে থাকতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করুন। সরা দেশের ন্যায় কেশবপুরেও নৌকার গণজোঁয়ার উঠেছে। কোন অপশক্তি এই গণজোঁয়ারকে ঠেকাতে পাবে না। তাই সকল শংশয় ভুলে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সকালে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড এর দক্ষিণ পাড়া, বসুন্তিয়া, কেদারপুরসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে অনুষ্ঠিত পথ সভায় যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামীলীগের মনোনীত ও ১৪ দল সমার্থিত নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক এসব কথা বলেন। তিনি আরো বলেন নৌকা হলো উন্নয়নের মার্কা, নৌকার সরকার যতবার ক্ষমতায় এসছে দেশে উন্নয়ন হয়েছে। তাই ভোট বিপ্লবের মাধ্যমে নৌকাকে বিজয়ী করবে।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, এড. রফিকুল ইসলাম পিটু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ইসমাত আরা সাদেকেরে ছেলে তানভির সাদেক, মেয়ে নওরিন সাদেক, ইউপি সদস্য রাবেয়া খাতুন ও গৌতম রায়, যুবলীগ নেতা আল হেলাল প্রমুখ।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 